September 18th, 2009অনেক দিন পর আরেকবার চাওয়া-পাওয়ার হিসাব নিকাস করতে বসলাম।
আজকে অনেকদিন, প্রায় ৫ মাস পর ব্লগ লিখতে বসলাম। বিগত ৫ টা মাস অনেক ঘটনা বহুল আমার জন্য। অনেক কিছু লিখতে হয় বলে নিয়মিত লিখা হয় না। দেখি আজ কিছু লিখতে পারি কিনা।
বেশ কয়দিন ধরে কেন জানি মনটা খুব খারাপ। মন খারাপের কারণটা অবশ্য জানি, কিন্তু তারপর ও সমাধান করতে পারছিনা।
এর মধ্যে চাকরি ছাড়লাম প্রায় সাড়ে ৩ মাস হচ্ছে। চাকরি ছাড়ার পর কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো। খুব বাজে অবস্তায় দিনাতিপাত করতে লাগলাম মাসখানেক। কিছুটা গুছিয়ে এনে নিজে কিছু করার চেষ্টা করতে লাগলাম। তো এর মধ্যে আমরা তিন জন মিলে একটা Company দাঁড় করালাম। start up এর জন্য যা যা দরকার মুটামুটি সব গুছিয়ে নিয়েছি। এখন শুধু দৌঁড়ানো দরকার (Forrest Gump মুভির বিখ্যাত সেই Dialogue “Run Forrest Run“).
আমার এই খাপছাড়া জীবনে হঠাৎ অনেক কিছুই বদলে গেছে। এখন আমি নিজেকে নিয়ে অন্তত আগের চেয়ে অনেক বেশি ভাবি। লিফট না থাকলে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে উপরে উঠার চেষ্টা করি, খাবার পর মনে করে ঔষধটা খাওয়ার চেষ্টা করি। এখন আমি অনেক কিছুই করার চেষ্টা করি, একটু ভাল থাকার, নিজেকে একটু বেশি ব্যস্ত রাখার, কাউকে ভুলে যাবার। কিছু কিছু পারি আবার কিছু কিছু না । মন সম্মতি দেয়না, কারণ তাকে আমি হারাতে চাইনা। তার জন্যে আমার চারপাশের দেয়ালটাকে ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ করার পর নতুন করে আবার দেয়াল তৈ্রী করতে যাচ্ছি। জানিনা কখন এই দেয়াল তৈ্রী শেষ হবে বা আদৌ পারব কিনা কিন্তু শুধু এইটাই জানি যে আমাকে পারতে হবে।
সব কিছুর পরেও আমি তার জন্যে প্রতীক্ষা করব। প্রতীক্ষা করতে করতে আমার পায়ে শিকড় গজাবে তারপর ও আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকব।